Wednesday, April 25, 2018

কোন Apps ব্যবহার না করে যেভাবে Youtube ভিডিও ডাউনলোড করবেন

আমরা অনেকেই ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও দেখি। ইউটিউবে আমাদের প্রয়োজনীয় প্রায় সব ধরনেরই ভিডিও পাওয়া যায়। গান, সিনেমা, খেলাধুলা,  বিভিন্ন টিউটোরিয়াল সহ অনেক ধরনের ভিডিও আমরা ইউটিউবে দেখতে পাই, যা অনেক সময় আমাদের ডাউনলোড করতে হয়। কিন্তু ইউটিউব থেকে  ভিডিও ডাউনলোড করা খুব একটা সহজ নয়। ইউটিউব এ্যাপে ডাউনলোড অপশন থাকলেও তা ৩দিন পর্যন্ত থাকে, তারপর আবার ডাউনলোড করে নিতে হয়। কেউ আবার ভিন্ন ভিন্ন এ্যাপ ব্যবহার করে ইউটিউব ভিডিও ডাউনলোড করে থাকে,  কিন্তু এসব এ্যাপ আমাদের ডিভাইসের অনেক ক্ষতি করে থাকে যা আমরা অনেকেই জানি না। আজ আমি পর্যায়ক্রমিক ছবিসহ দেখাব কীভাবে কোন ডাউনলোডার এ্যাপ ব্যবহার না করেই ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায়। এজন্য প্রথমেই আমরা ইউটিউব এ্যাপে ক্লিক করব অথবা যেকোন ব্রাউজার থেকে ইউটিউবে ঢুকব।

এরপর উপরের Search বাটনে ক্লিক করে আপনার কাংখিত ভিডিওটি খুজে বের করুন। উদাহরনস্বরুপ আমি আমার নিজের একটি ভিডিও ডাউনলোড করে দেখাচ্ছি।

সার্চ বক্সে লিখলাম এবং Enter অথবা Go তে ক্লিক করলাম
দেখুন আমার কাংখিত ভিডিওটি চলে এসেছে। এখন ভিডিওটিতে ক্লিক করুন।
এখানে সবুজ দাগ চিহ্নিত অংশটিকে বলা হয় Address Bar. এই Address Bar এর লিংকটিকে Select all করে Copy করুন। তারপর Google Chrome বা যেকোন ব্রাউজারে ক্লিক করুন।
সবুজ দাগ চিহ্নিত অংশে গিয়ে লিখুন www.en.savefrom.net এবং Enter বা Go তে ক্লিক করুন।
এবার সবুজ দাগ দেয়া অংশে ভিডিও লিংকটি Paste করুন।
এবার Download এ ক্লিক করুন। বেশিরভাগ ডিভাইসে এতেই ডাউনলোড হয়ে যাবে।  তবে যদি কারো ডাউনলোড না হয় তবে নিচের মত আর একটি পেজ আসবে 
এই পেজে সবুজ দাগ চিহ্নিত অংশে ক্লিক করুন, ডাউনলোড হয়ে যাবে নিশ্চিত। নিয়মিত আপডেট পেতে নিচের ফেসবুক পেজে লাইক দিন।
https://www.facebook.com/mozammelhr/



All Rights Reserved by
https://mozammelhr.blogspot.com





3 comments:

  1. I love this post .........

    ReplyDelete
  2. এটা জানতাম না।
    এখন থেকে আমি খুব সহজে ডাউনলোড করতে পারব।

    ReplyDelete
  3. আগে জানতাম না। ভালো পদ্ধতি।

    ReplyDelete