Monday, June 4, 2018

কখন স্মার্টফোনে ফ্যাক্টরি রিসেট দেয়া খুবই জরুরী আর কেনই বা এ পদ্ধতিটি আমরা ব্যবহার করি

প্রায় সবার কাছেই এখন স্মার্টফোন দেখা যায়। দামী হোক বা কমদামী, সহজলভ্য এ ডিভাইসটি আমাদের সবারই খুব প্রিয়। এ ফোনের বিভিন্নমুখী ব্যবহার সবার মন জয় করে নিয়েছে অনায়াসেই। এসব ফোনের একটি বিশেষ ফিচার রয়েছে যা হলো Restore Factory Setting বা Factory Data Reset. এই ফ্যাক্টরি ডাটা রিসেট অপশনটির মাধ্যমে ডিভাইসের হারিয়ে যাওয়া সেটিংস এবং ডিফল্ট এ্যাপগুলো ফিরিয়ে পাওয়া সম্ভব। কেউ কেউ তার ফোনের ফ্যাক্টরি ডাটা রিসেট নিজেই করে থাকেন। তবে বেশিরভাগ ব্যবহারকারীই এটা নিজে করতে ভয় পান। মজার ব্যাপার হলো অনেকেই এ কাজটি করে থাকেন ফোনের ভাইরাস ধ্বংস করার জন্য আবার কেউ কেউ এটা করে থাকেন ফোনের ইন্টারনাল মেমোরী বা অভ্যন্তরীণ মেমোরী খালি করার জন্য। আসলে ফ্যাক্টরি রিসেট অপশনটির মাধ্যমে ডিভাইসটি তৈরী করার পরপরই যখন এতে ডিফল্ট প্রোগ্রামিং সফটওয়্যার ইনষ্টল করার সময় যেসকল ফিচারগুলি ফোনটির মধ্যে অন্তভূক্ত করা হয়েছিল সেগুলো পুণরায় ফিরিয়ে আনা হয়। তার মানে ডিভাইসটি কোম্পানী কর্তৃক তৈরি করার সময় থেকে গ্রাহকের হাতে পৌছানোর পূর্ব পর্যন্ত যে অবস্থায় ছিল সে অবস্থায় ফিরিয়ে আনাই হল এই সেটিং। এমনকি এই সেটিংসটিও ডিফল্ট সফটওয়্যারগুলিরই একটি।

ডিভাইসে কি কি সমস্যা দেখা দিলে আমরা Restore Factory Setting বা Factory Data Reset দেব ?
  • ডিফল্ট এ্যাপ মুছে গেলেঃ স্মার্টফোনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ফোনটির নিজস্ব কিছু অতিগুরুত্বপূর্ণ এ্যাপ যা ফোনটির মডেল, ফোনটির অপারেটিং সিস্টেম এবং সফটওয়্যার ভার্সন অনুযায়ী বিশেষভাবে প্রস্তুতকৃত। এসব এ্যাপ যদি অসাবধানতাবসত মুছে যায় তাহলে অবশ্যই আপনার ফোনটি অস্বাভাবাবিক অাচরণ করবে। যেমন নিজে নিজে স্ক্রিণ ওপেন হয়ে যাওয়া, পাসওয়ার্ড লক চালু থাকলেও তা ঠিকমত কাজ না করা, স্বয়ংক্রিয়ভাবে বন্ধ ও চালু হওয়া, স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন প্রোগ্রাম চালু হওয়া এমনকি স্বয়ংক্রিয়ভাবে কল ফরওয়ার্ড হয়ে যাওয়া সহ নানাবিধ সমস্যা দেখা দেওয়া। ডিফল্ট এ্যাপ ছাড়া স্মার্টফোন অনেকটাই অচল। এমতাবস্থায় Restore Factory Setting বা Factory Data Reset দিলে আপনার ফোনের সকল ডিফল্ট এ্যাপগুলি পুণরায় এবং স্বাভাবিক অবস্থায় ফিরে পাবেন।
  • ডিফল্ট এ্যাপ আউটডেটেড হয়ে যাওয়াঃ অনেকেই ফোন কেনার পর সফটওয়্যার অাপডেট দেন না বা দিতে চান না। প্রত্যেকটি স্মার্টফোনের ডিফল্ট সফটওয়্যারগুলি কোম্পানী কর্তৃক কিছুদিন পরপর গ্রাহকদের সুবিধার জন্য আপডেট করা হয়। এসব অাপডেট গুলি খুব সহজেই আমরা করে নিতে পারি এ্যাপ ষ্টোর বা প্লে ষ্টোরের মাধ্যমে। কিন্তু যারা এটা করেন না, তাদের ফোনের ডিফল্ট অ্যাপগুলি আউটডেটেড হতে হতে অস্বাভাবিক আচরণ শুরু করে। এক্ষেত্রে Restore Factory Setting বা Factory Data Reset দিলে আপনার ফোন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
  • এ্যাপস বা সফটওয়্যার ক্রাশ করাঃ স্মার্টফোনের এ্যাপ যেকোন সময়ই ক্রাশ করতে পারে। এটি ঘটে থাকে বিভিন্ন কারনে। এ্যাপ ক্রাশ করলে সে এ্যাপ দিয়ে কোন কাজ করা যায় না। যদি এ্যাপ ক্রাশ করে তাহলে আপনার ফোন স্বাভাবিক কার্যক্ষমতা হারাবে। তাছাড়াও এসব এ্যাপ ফোনে থাকলে তো আরও সমস্যা হতে পারে। যেমনঃ ফোন হঠাৎ বন্ধ হয়ে যাওয়া সহ অন্যান্য অনেক সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে Restore Factory Setting দিলে আপনার ফোন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
  • ফোনের হঠাৎ ধীরগতিঃ অভ্যন্তরীণ ডিসফাংশনের কারনে কখনো কখনো আমাদের ফোন খুব ধীরে ধীরে কাজ করে। এটা সাময়িক হলে স্বাভাবিক ব্যাপার, শুধু রিষ্টার্ট দিলেই হবে। যদি এটা দীর্ঘমেয়াদী রুপ লাভ করে তাহলে এক্ষেত্রে Restore Factory Setting বা Factory Data Reset দিলে আপনার ফোন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

আমার ফেসবুক পেজে লাইক দিন
প্রতিদিনের  আপডেট আপনার টাইমলাইনে পাবার জন্য ।


All Rights Reserved by
https://mozammelhr.blogspot.com

Sunday, June 3, 2018

ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলির নিরাপত্তার ক্ষেত্রে যা যা করণীয়

সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, টুইটার, গুগল প্লাস, ইনষ্টাগ্রাম সহ অন্যান্য সাইটের যেকোন একটিতে বা এসবের বেশিরভাগ সাইটগুলিতে বিচরণ নেই এমন ব্যক্তি বর্তমানে খুব কমই দেখা যায়। বিশেষ করে ফেসবুক, ইনষ্টাগ্রাম এবং গুগল প্লাসে উঠতি বয়সী তরুণ-তরুণী থেকে শুরু করে প্রায় সর্বস্তরের পুরুষ এবং মহিলাদের আগ্রহের কোন কমতি নেই। আমরা এসব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে এতটাই সময় ব্যয় করি যে, কখন যে সময় অতিবাহিত হয়ে যায় আমরা বুঝতেই পারি না। এমনও শোনা যায় যে, ফেসবুক ষ্ট্যাটাস দিতে গিয়ে ছাদ থেকে পড়ে গিয়ে কোন তরুণ বা তরুণীর মর্মান্তিক মৃত্যুর খবর। আবার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন, চলচিত্রের সাম্প্রতিক কোন অাপডেট, অনলাইনে মালামালের ডেলিভারির অর্ডার সহ বিভিন্ন ধরনের কাজে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি ব্যপকভাবে ব্যবহার করা হচ্ছে। তবে এসব সামাজিক যোগাযোগের মাধ্যমগুলি ব্যবহারের ক্ষেত্রে আপনার একটু অসাবধানতা ডেকে আনতে পারে আপনার জীবনে চরম বিপদ। প্রিয়জনদের সাথে টেক্সট বা পিকচার ম্যাসেজিং বা সহজ কথায় চ্যাটিং এর তথ্য যদি অন্য কেউ দেখে ফেলে তাহলে সেই অনুভূতি কেমন হবে ? এটা যার জীবনে ঘটেছে, একমাত্র সেই বুঝবে যে অনুভূতিটা কেমন। লোকলজ্জার ভয়ে আত্মহত্যা থেকে শুরু করে মানসিক বিকারগ্রস্থ হয়ে যাওয়ার ঘটনাও আমরা লক্ষ করে থাকি।
এখন প্রশ্ন হল আমরা কী এসব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি ব্যবহার করা বন্ধ করে দেব? না মোটেও না। আমরা যদি সাবধান থাকি তাহলে কখনোই আমাদের সামাজিক মাধ্যমগুলি অন্যের দখলে যাবে না। আপনার নিজস্ব দূর্বলতার কারণেই আপনার প্রাণপ্রিয় ফেসবুক একাউন্টটি অন্য কেউ হ্যাক করে নিতে পারে সহজেই।
আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলির নিরাপত্তার ক্ষেত্রে কিছু সাবধাণতা অবলম্বন করলে আপনি নিশ্চিত থাকতে পারবেন যে, আপনার একাউন্ট কখনোই কেউ হ্যাক করতে পারবে না। যেমনঃ
ফেসবুক
  • শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করাঃ আপনার মোবাইল নাম্বারকে ফেসবুক পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন না। আপনার ফেসবুক আইডির লগইন এর জন্য জটিল এবং শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করবেন। কমপক্ষে আট সংখ্যার পাসওয়ার্ড থাকা ভাল। আট সংখ্যার সাথে একটি বা দুটি ইংরেজি বড় বা ছোট হাতের অক্ষরের পাসওয়ার্ড কম্বিনেশন থাকা আপনার ফেসবুক আইডির জন্য খুবই ভাল। সহজে অনুমান করা যায় এমন পাসওয়ার্ড ব্যবহার করবেন না।
  • অপরিটিত লোকের পাঠানো কোন লিংকে না জেনে প্রবেশ করবেন না বা ক্লিক করবেন না। ‍আপনার ইনবক্সে যদি কোন পরিচিত বা অপরিচিত লোকের কোন লিংক বা কোন ভিডিও বা অডিও বার্তায় ক্লিক করার পর যদি ফেসবুক লগইন পেজটি চলে আসে তবে ধরেই নিবেন যে আপনি হ্যাকিং এর শিকার হতে চলেছেন।
  • আপনার ফেসবুক আইডির সেটিংস অপশনে গিয়ে Security and Login এ গিয়ে Use Two Factor Authentication টি চালু ব্যবহার করুন। এমনকি  Security and Login এ গিয়ে Authorized Login অপশনে গিয়ে কোন কোন ডিভাইসে আপনি আপনার ফেসবুক একাউন্টটি ব্যবহার করবেন সেটিও সিলেক্ট করে রাখা যাবে। যদি অন্য কোন ডিভাইস থেকে আপনার ফেসবুক লগইন করার চেষ্ট করা হয় সাথে সাথে আপনার কাছে ম্যাসেজ চলে আসবে। 
  • ফেসবুক থেকে সবসময় লগআউট করে বের হবেন। অটো লগইন ফিচারটি ব্যবহার না করাই ভাল। কোন ডিভাইসেই লগইন ডিটেইলস সেভ করে রাখবেন না। যদি কোন কাজের প্রয়োজনে বাইরের কোন কম্পিউটারে আপনার ফেসবুক লগইন করেন তাহলে কাজ শেষ করেই নিজেই লগআউট করে দিবেন।
চলবে ............





আমার ফেসবুক পেজে লাইক দিন
প্রতিদিনের  আপডেট আপনার টাইমলাইনে পাবার জন্য ।


All Rights Reserved by
https://mozammelhr.blogspot.com