বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের একটি বিশেষ সমস্যা প্রায়ই দেখা যায় যে, তাদের মোবাইলের অভ্যন্তরীন মেমোরি খুব দ্রুতই পূর্ণ হয়ে যায়। যার ফলস্বরুপ তাদের ফোনটি স্লো কাজ করে আবার হঠাৎ একটি এ্যাপ ইনষ্টল করা দরকার কিন্তু বারবার চেষ্টা স্বত্বেও এ্যাপটি ডাউনলোডই হচ্ছে না। কিন্তু ফোনের অভ্যন্তরীন মেমোরিতে কাজের কোন ফাইলই নেই। কেন এমন হচ্ছে? তাই না...?
এধরনের সমস্যা হয় সাধারনত Cached বা জাঙ্ক (অপ্রয়োজনীয়) ফাইলের কারনে। এসব ফাইল প্রত্যেক ডিভাইসেই স্বয়ংক্রিয় ভাবেই তৈরি হয়। কিছুদিন পরপর যদি না মোছা হয় তাহলে অভ্যন্তরীন মেমোরি অনেকটাই পূর্ণ হয়ে যায়। আমি এ কাজটি খুব সহজেই যাতে করা যায় সে সম্পর্কে পর্যায়ক্রমিক ছবি সহ বর্ণনা করছি।
প্রথমে আপনার ফোনের Settings অপশনে ক্লিক করে Storage and USB তে ক্লিক করুন।
তারপর Internal Storage এ ক্লিক করুন।
তারপর Cached Data তে ক্লিক করুন।
তারপর একটি বক্স আসবে সেখান থেকে Ok তে ক্লিক করুন।
অল্প কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার ডিভাইসের সব বাজে ফাইল মুছে যাবে। আপনি ক্লিনার এ্যাপ ব্যবহার না করে এটা করেই আপনার অ্যান্ড্রয়েড ডিভাইটির অভ্যন্তরীণ মেমোরি পরিষ্কার রাখতে পারবেন।





মোবাইল এর জন্য খুব প্রয়োজন ।
ReplyDeletethank u very much
ReplyDeleteপদ্ধতিটি খুব সুন্দর
ReplyDelete