আমরা প্রত্যেকেই কোন না কোন ডিভাইস ব্যবহার করি। কেউ এ্যান্ড্রয়েড, কেউ আইওএস, কেউ ল্যাপটপ বা কেউ ডেক্সটপ ব্যবহার করি। এসব ডিভাইসগুলোর একটি গুরুত্বপূর্ণ অংশ হলো মেমোরী। এই মেমোরী এক সময় পূর্ণ হয়ে যায়। তখনই খুব কষ্ট লাগে যখন একটা গুরুত্বপূর্ণ একটি ফাইল ডাউনলোড করা দরকার কিন্ত ডিভাইস মেমোরি এবং এক্সটার্নাল ষ্টোরেজ একেবারেই পূর্ণ এবং ১০ মেগাবাইট মেমোরীও জায়গা খালি নেই। কিন্তু আপনার দরকার কমপক্ষে ১০০ মেগাবাইট জায়গা। আবার ডিভাইসে থাকা যেসব কন্টেন্টস আছে তাও ডিলিট করতে পারছেন না, সবই দরকার। এমতাবস্থায় তো মাথার চুল টেনে টেনে ছেড়া ছাড়া আর কিছু মনে আসে না, তাই না ? এবারের পোষ্টে আমি এ বিষয়েই আলোচনা করব।
- প্রথমেই একটা শর্ট টেকনিক বলে নেই যা আগের একটি পোষ্টে আমি বিস্তারিত বুঝিয়ে দিয়েছি। সেটি হল আপনার জরুরী ভাবে ১০০ বা ১৫০ মেগাবাইট জায়গা দরকার এবং না হলেই নয় সেক্ষেত্রে আপনার ডিভাইসের Cached Data খালি করুন। দেখবেন আপাতত আপনার কাজ হয়ে হয়ে যাবে।
- এখন তো জরুরী অবস্থা মোকাবেলা করলেন কিন্তু আসল সমাধান তো হল না, তাই না ? আপনার ডিভাইসটি যদি এ্যান্ড্রয়েড হয় তাহলে আপনার এ্যাপস গুলির মধ্যে একটি বিশেষ এ্যাপ আছে যেটির নাম হল Google Drive বা Drive. এটি বর্তমানে প্রায় সব এ্যন্ড্রয়েড ডিভাইসে দেখা যায়। এটি একটি ক্লাউড ড্রাইভ বা ষ্টোরেজ । যদি কারো ডিভাইসে এটি না থাকে তাহলে Play Store থেকে ডাউনলোড করে নিবেন। কারন এতে ১৫ গিগাবাইট সমপরিমান গান, ভিডিও, ফাইল বা যেকোন ডকুমেন্ট সেভ করে রাখা যায় তাও আজীবনের জন্য। এজন্য আপনাকে কোনা টাকা দেয়া লাগবে না। পুরো ১৫ গিগাবাইট ফ্রি পাবেন যদি আপনার একটা জিমেইল একাউন্ট থাকে। ডিভাইসে যদি জিমেইল লগইন করা থাকে তাহলে Drive এ ক্লিক করার সাথে সাথেই অটো লগইন হয়ে যাবে। এবার আপনার মোবাইলে থাকা গুরুত্বপূর্ণ তথ্য এতে আপলোড দিয়ে রেখে দিতে পারেন। আপনি যখন খুশি তখন ই সেগুলো ওপেন করে কাজে লাগাতে পারবেন। এমনকি কাউকে দিতে চাইলে অনলাইনেই তা দিয়ে দিতে পারবেন। শুধূ ফাইলটির লিংকটি দিলেই হয়ে যাবে। যাকে ফাইলটি দিতে চাচ্ছেন সে যদি আমেরিকাতেও থাকে তাতেও কোন সমস্যা নেই। আপনি পৃথিবীর যে প্রান্তেই যান না কেন আপনার ড্রাইভ আপনার সাথেই থাকবে। আপনার যে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে আপনি আপনার তথ্য বা ডকুমেন্ট আপলোড দিয়েছিলেন তা যদি নাও থাকে তাতে কি আপনার তথ্য তো ড্রাইভে সংরক্ষিত রয়েছে। আপনি জিমেইল লগইন করে আপনার ড্রাইভে সহজেই আপনার সংরক্ষন করে রাখা তথ্য খুজে নিতে পারবেন।
- শুধু Google Drive বা Drive নয় বর্তমানে অনলাইনে তথ্য সংরক্ষন করে রাখার জন্য অনেক প্রতিষ্ঠান এধরনের ফ্রি ক্লাউড ড্রাইভের সেবা দিয়ে থাকে। যেমন Microsoft One Drive, Drop Box সহ খ্যাতনামা অনেক ওয়েবসাইটেরই এ ধরনের ফ্রি সেবা রয়েছে। যাতে আপনি খুব সহজেই এর সদস্য হয়ে ফ্রি তথ্য জমা রাখার ক্লাউড ষ্টোরেজ সেবা ব্যবহার করতে পারেন। এসব ওয়েবসাইট গুলো খুবই সিকিউর সাইট। আপনার কোন ডকুমেন্ট বেহাত হবার কোন ভয় নেই।
All Rights Reserved by
https://mozammelhr.blogspot.com

No comments:
Post a Comment