Friday, May 4, 2018

E-Mail ব্যবহারের ক্ষেত্রে যেসকল সাবধানতা অবলম্বন করা অপরিহার্য

Android mobile, Computer,  Laptop এবং Internet এর সহজলভ্যতার কারণে এখন আমাদের দেশের অনেকেই E-mail সম্পর্কে জানে। বিশেষ করে যারা Android mobile ব্যবহার করেন তারা তো ভাল করেই জানেন যে, একটা G-Mail একাউন্ট তাদের কতটা দরকার। G-Mail একাউন্ট ছাড়া তো তার মোবাইলে ব্যবহৃত কোন Apps কে Update করা পুরোপুরি অসম্ভব। এমনকি আপনার Android  মোবাইলের Play Store কে আপডেট দিতে এবং মোবাইলটির Default Software টি Update দিতে হলেও G-Mail একাউন্ট দরকার। বিভিন্ন সোসাল মিডিয়া থেকে শুরু করে মাষ্টার কার্ড, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, ই-ব্যাংকিং, ফ্রিল্যান্সিং, অনলাইনে রেজিষ্ট্রেশন, অনলাইনে চাকরির দরখাস্ত সহ আরও বহু ক্ষেত্রে এই E-mail এর ব্যবহার বর্তমানে বাধ্যতামূলক। E-mail ব্যবহার করে কোন প্রকার মোমোরি কার্ড বা হার্ডডিস্কের জায়গা নষ্ট না করেই ক্লাউড ষ্টোরেজে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য যেমন ছবি, ভিডিও, গান কিংবা বিভিন্ন ধরনের ফাইল আজীবনের জন্য সংরক্ষন করে রাখা সম্ভব। বহুবিধ সুবিধা প্রদানকারী এই সেবাটি আমাদের আধুনিক জীবনধারাকে অনেক সহজ করে দিয়েছে। কিন্তু এই E-mail ব্যবহারে আপনার সামান্য অবহেলা বা অসচেতনতার কারণে আপনি এমন বিপদে পড়তে পারেন যা হয়তো আপনি কোনদিন কল্পনাও করেননি। এমনও হতে পারে আপনার মোবাইলটি বা কম্পিউটারটি আপনার অজান্তেই অন্যের দখলে রয়েছে যা আপনি টেরই পাননি এমনকি কোনদিন জানতেও পারবেন না হয়তো। আপনি আপনার প্রাণপ্রিয় Android mobile টিকে সামনে রেখে কাজ করছেন ডিসপ্লে স্ক্রিণ বন্ধ, আপনি তো আপনার স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন কিন্তু আপনার অজান্তে আপনার ভিডিও তৈরী করে পরবর্তীতে আপনাকে ব্লাকমেইল করতে পারে কোন বিশেষ চক্র। আপনার মোবাইল বা ল্যাপটপ বা ট্যাব যেন আপনারই শত্রুরুপে চালিত হচ্ছে। আবার আপনার মেইল এ্যড্রেসকে ব্যবহার করে সন্ত্রাসী কার্যকলাপও চালাতে পারে। আপনার হয়তো এ কথা বিশ্বাস নাও হতে পারে তবে এটা যার জীবনে ঘটেছে বা ঘটবে সে জানে বা জানতে পারবে যে, এ অভিজ্ঞতা কতটা ভয়াবহ। আপনার সচেতনতার অভাবে আপনার মোবাইলে বা কম্পিউটারে থাকা তথ্য, ছবি, অফিসিয়াল ডকুমেন্ট এমনকি আপনার একান্ত ব্যক্তিগত গোপনীয় কোনকিছু যা অন্যকারো হাতে চলে গেলে আপনার জীবনটা এলোমেলো হয়ে যেতে পারে মুহূর্তেই। E-mail ব্যবহারের ক্ষেত্রে আপনি যদি কয়েকটি বিষয়ে সাবধান থাকেন তবে এধরনের বিপদ থেকে রক্ষা পাবেন বলে আমি আশা করি। 
  • শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। অনেকেই তাদের জিমেইলে খুব সহজ পাসওয়ার্ড ব্যবহার করেন । যেমন ১২৩৪৫৬, ২২২৪৪৪, ১১১২২২ আবার কেউ কেউ তো তাদের মোবাইল নাস্বারটাই পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করেন মনে রাখার সুবিধার্থে। পাসওয়ার্ড এমন হওয়া উচিৎ যাতে সহজে কেউ অনুমান করতে না পারে। সর্বনিন্ম ৮ সংখ্যার পাসওয়ার্ড ব্যবহার করা উচিৎ। এবং পাসওয়ার্ডের প্রথম দুই সংখ্যা ইংরেজী বড় বা ছোট হাতের অক্ষর ব্যবহার করতে পারলে খুবই ভাল। উদাহরণস্বরুপ rx63848899 এ পাসওয়ার্ডটি কিন্তু সহজে কেউ অনুমান করতে পারবে না।
  • আপনার জিমেইল যদি অন্য কোন কম্পিউটারে বা মোবাইলে বা ট্যাবে সাইন ইন করেন তাহলে অবশ্যই কাজ শেষে সাইন আউট করতে ভূলবেন না। আর এটাও খেয়াল রাখবেন যে, আইন ইন করার সময় রিমেম্বার পাসওয়ার্ড আসলে সেখানে নট নাউ অথবা নো তে ক্লিক করতে হরে। এটা যদি না করেন তাহলে ঐ ডিভাইসে আপনার ইমেইলের সকল লগইন ডিটেইলস সেভ হয়ে থাকবে এবং ডিভাইসটি যে ব্যবহার করছে সে চাইলে আপনার জিমেইল বা ইমেইল একাউন্টটি ব্যবহার করতে পারবে যেকোন ধর্মীয় বা রাজনৈতিক ‍উষ্কানীমূলক কর্মকান্ডে।
  • জিমেইল বা ইমেইল এর Spam ফোল্ডারের কোন অপরিচিত ম্যাসেজে ক্লিক করবেন না। আর Spam ফোল্ডার কিছুদিন পরপর খালি করে ফেলবেন। অনেক আক্রমনকারীরা জিমেইল বা E-mail ব্যবহারকারীদেকে Spam ম্যাসেজ পাঠিয়ে ওৎ পেতে থাকেন যাতে ঐ ব্যবহারকারী কবে ম্যাসেজে ক্লিক করে। ক্লিক করেছেন তো যেকোন একটি বিপদে পড়বেন নিশ্চিত।
  • ওয়েব সাইট ব্রাউজিং এর সময় সাবধানতা অবলম্বন করা উচিৎ। সব সময় Trusted ওয়েবসাইট গুলো ব্রাউজিং করতে হবে। ওয়েবসাইট ভিজিট করার সময় আপনার ব্রাউজারের Address Bar এর বাম কোনায় ছোট বৃত্তের মধ্যে (i) এবং ছোট তালা চিহ্নিত অংশে একবার ক্লিক করলে দেখতে পারবেন ওয়েবসাইটটি Secure Connection কি না..
  • পর্ণো ছবিতে যাদের আশক্তি আছে তাদেরকে বিশেষভাবে সাবধান করছি। কারণ বেশিরভাগ পর্ণো ভিত্তিক ওয়েবসাইটগুলি তাদের ভিজিটরদেরকে ব্লাকমেইল করার উদ্দেশ্যে তাদের কন্টেন্টগুলো প্রস্তুত রাখে। তাদের চাকচিক্যে ভরা এসব কন্টেন্টগুলোতে যুবক থেকে শুরু করে প্রায় সকলেই আকৃষ্ট থাকে। এজন্য ওরাও এ সুজোগটা কাজে লাগায় বিভিন্ন সন্ত্রাসীমূলক বা হয়রানীমূলক বা অবৈধ কোন কাজের জন্য। পর্ণো সাইট ভিজিটের সময়ই আমাদের বেশিরভাগ ডিভাইসের তথ্য অসাধুচক্রের হাতে চলে যায়। যা আমরা বুঝতেই পারি না।
  • অপরিচিত লোকের বা সংস্থার যাদের নাম কোথাও শোনেননি এধরনের লোক বা প্রতিষ্ঠানের সেন্ড করা মেইল ওপেন না করাই ভাল। এতে হ্যাকাররা আপনার মেইলকে এবং পরবর্তীতে আপনার ডিভাইসকে সহজেই নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে। 
আমার পোষ্টগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করুন এবং নিয়মিত ভিজিট করুন
আমার ফেসবুক পেজে লাইক দিন

All Rights Reserved by
https://mozammelhr.blogspot.com

4 comments:

  1. very important post

    ReplyDelete
  2. বিশেষ করে মেয়েদের জন্য এ পোষ্টটি খুবই জরুরী

    ReplyDelete
  3. উপকৃত হলাম

    ReplyDelete
  4. বর্তমান সময়ে (২০১৯ সালে) পেওনিয়ার খুব শক্ত ভাবে তাদের ব্যাবসায়িক নিয়োম নীতি গুলোকে আনুসরন করে চলেছে যা পূর্বে কখনই ছিল না। সেই ধারাবারিকতায় বর্তমান সময় কেউ আর তেমন ভাবে পেওনিয়ার কার্ডের অর্ডার করলেও এপ্রূভাল পাচ্ছে না। তাই নিদ্রিষ্ট কিছু সুবিধা তুলে ধরা হলো যে- সুবিধা গুলোর উপর ভিত্তি করে আপনাকে ক্রয় করতে হতে পারে একটি পেয়নিয়ার মাষ্টার কার্ড সহ পেওনিয়ার একাউন্ট।
    বিস্তারিতঃ কেনো আপনি Payoneer Master Card -সহ একাউন্ট ক্রয় করবেন ?

    ReplyDelete