প্রায় সবার কাছেই এখন স্মার্টফোন দেখা যায়। দামী হোক বা কমদামী, সহজলভ্য এ ডিভাইসটি আমাদের সবারই খুব প্রিয়। এ ফোনের বিভিন্নমুখী ব্যবহার সবার মন জয় করে নিয়েছে অনায়াসেই। এসব ফোনের একটি বিশেষ ফিচার রয়েছে যা হলো Restore Factory Setting বা Factory Data Reset. এই ফ্যাক্টরি ডাটা রিসেট অপশনটির মাধ্যমে ডিভাইসের হারিয়ে যাওয়া সেটিংস এবং ডিফল্ট এ্যাপগুলো ফিরিয়ে পাওয়া সম্ভব। কেউ কেউ তার ফোনের ফ্যাক্টরি ডাটা রিসেট নিজেই করে থাকেন। তবে বেশিরভাগ ব্যবহারকারীই এটা নিজে করতে ভয় পান। মজার ব্যাপার হলো অনেকেই এ কাজটি করে থাকেন ফোনের ভাইরাস ধ্বংস করার জন্য আবার কেউ কেউ এটা করে থাকেন ফোনের ইন্টারনাল মেমোরী বা অভ্যন্তরীণ মেমোরী খালি করার জন্য। আসলে ফ্যাক্টরি রিসেট অপশনটির মাধ্যমে ডিভাইসটি তৈরী করার পরপরই যখন এতে ডিফল্ট প্রোগ্রামিং সফটওয়্যার ইনষ্টল করার সময় যেসকল ফিচারগুলি ফোনটির মধ্যে অন্তভূক্ত করা হয়েছিল সেগুলো পুণরায় ফিরিয়ে আনা হয়। তার মানে ডিভাইসটি কোম্পানী কর্তৃক তৈরি করার সময় থেকে গ্রাহকের হাতে পৌছানোর পূর্ব পর্যন্ত যে অবস্থায় ছিল সে অবস্থায় ফিরিয়ে আনাই হল এই সেটিং। এমনকি এই সেটিংসটিও ডিফল্ট সফটওয়্যারগুলিরই একটি।
ডিভাইসে কি কি সমস্যা দেখা দিলে আমরা Restore Factory Setting বা Factory Data Reset দেব ?
- ডিফল্ট এ্যাপ মুছে গেলেঃ স্মার্টফোনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ফোনটির নিজস্ব কিছু অতিগুরুত্বপূর্ণ এ্যাপ যা ফোনটির মডেল, ফোনটির অপারেটিং সিস্টেম এবং সফটওয়্যার ভার্সন অনুযায়ী বিশেষভাবে প্রস্তুতকৃত। এসব এ্যাপ যদি অসাবধানতাবসত মুছে যায় তাহলে অবশ্যই আপনার ফোনটি অস্বাভাবাবিক অাচরণ করবে। যেমন নিজে নিজে স্ক্রিণ ওপেন হয়ে যাওয়া, পাসওয়ার্ড লক চালু থাকলেও তা ঠিকমত কাজ না করা, স্বয়ংক্রিয়ভাবে বন্ধ ও চালু হওয়া, স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন প্রোগ্রাম চালু হওয়া এমনকি স্বয়ংক্রিয়ভাবে কল ফরওয়ার্ড হয়ে যাওয়া সহ নানাবিধ সমস্যা দেখা দেওয়া। ডিফল্ট এ্যাপ ছাড়া স্মার্টফোন অনেকটাই অচল। এমতাবস্থায় Restore Factory Setting বা Factory Data Reset দিলে আপনার ফোনের সকল ডিফল্ট এ্যাপগুলি পুণরায় এবং স্বাভাবিক অবস্থায় ফিরে পাবেন।
- ডিফল্ট এ্যাপ আউটডেটেড হয়ে যাওয়াঃ অনেকেই ফোন কেনার পর সফটওয়্যার অাপডেট দেন না বা দিতে চান না। প্রত্যেকটি স্মার্টফোনের ডিফল্ট সফটওয়্যারগুলি কোম্পানী কর্তৃক কিছুদিন পরপর গ্রাহকদের সুবিধার জন্য আপডেট করা হয়। এসব অাপডেট গুলি খুব সহজেই আমরা করে নিতে পারি এ্যাপ ষ্টোর বা প্লে ষ্টোরের মাধ্যমে। কিন্তু যারা এটা করেন না, তাদের ফোনের ডিফল্ট অ্যাপগুলি আউটডেটেড হতে হতে অস্বাভাবিক আচরণ শুরু করে। এক্ষেত্রে Restore Factory Setting বা Factory Data Reset দিলে আপনার ফোন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
- এ্যাপস বা সফটওয়্যার ক্রাশ করাঃ স্মার্টফোনের এ্যাপ যেকোন সময়ই ক্রাশ করতে পারে। এটি ঘটে থাকে বিভিন্ন কারনে। এ্যাপ ক্রাশ করলে সে এ্যাপ দিয়ে কোন কাজ করা যায় না। যদি এ্যাপ ক্রাশ করে তাহলে আপনার ফোন স্বাভাবিক কার্যক্ষমতা হারাবে। তাছাড়াও এসব এ্যাপ ফোনে থাকলে তো আরও সমস্যা হতে পারে। যেমনঃ ফোন হঠাৎ বন্ধ হয়ে যাওয়া সহ অন্যান্য অনেক সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে Restore Factory Setting দিলে আপনার ফোন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
- ফোনের হঠাৎ ধীরগতিঃ অভ্যন্তরীণ ডিসফাংশনের কারনে কখনো কখনো আমাদের ফোন খুব ধীরে ধীরে কাজ করে। এটা সাময়িক হলে স্বাভাবিক ব্যাপার, শুধু রিষ্টার্ট দিলেই হবে। যদি এটা দীর্ঘমেয়াদী রুপ লাভ করে তাহলে এক্ষেত্রে Restore Factory Setting বা Factory Data Reset দিলে আপনার ফোন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
All Rights Reserved by
https://mozammelhr.blogspot.com

উপকারি পোষ্ট
ReplyDeleteভালো লাগলো।
ReplyDelete